অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার ওয়ার্কার্স পার্টির নেতা

মুন্সীগঞ্জ : অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার করা হলো, রাজধানীর রামপুরা থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তপন সাহাকে (৩৫)। শুক্রবার মুন্সীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।

তপন সাহা জানান, বৃহস্পতিবার গোলাপ শাহ মাজারের কাছ অস্ত্র ঠেকিয়ে ৫ জন কিশোর তাকে অপহরণ করে। এরপর তার চোখ বেঁধে ২-৩ ঘণ্টা পর অজ্ঞাত একটি বালির মাঠে নিয়ে যায়। ওখানে আরও কিছু লোক ওদের সঙ্গে জড়ো হয়। এ সময় তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে পরিবার ও আত্মীয় স্বজনকে বিষয়টি ফোনে জানানো হয়। এ ছাড়া তার বিকাশ একাউন্টে থাকা ২৫ হাজার টাকা নিয়ে নেয় অপহরণকারীরা। তারা আরও টাকা দাবি করে। এক পর্যায়ে তার মোবাইল সেটটি নিয়ে রাতে অপহরণকারীরা চলে যায়। রাত ২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, শুক্রবার সকাল ১০টার দিকে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নূরে আলম বিল্পব থানায় যান। এ ঘটনায় দুপুর ২টার দিকে মামলা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত হোসেন জানান, ঢাকার রামপুরা থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তপন সাহাকে বৃহস্পতিবার ঢাকার গুলিস্তান থেকে অপহরণ করা হয়। তাকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকার একটি বালুর মাঠ থেকে রাত ২টার দিকে উদ্ধার করা হয়।

তপন সাহাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার ওয়ার্কার্স পার্টির নেতা

আপডেট টাইম : ১১:৪৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫