অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আজ রাতেই হতে পারে কামারুজ্জামানের ফাঁসি

ঢাকা : আজ রাতেই জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সন্ধ্যা ৭টা ২০ মিটিটের সময় কারাগারে ফের প্রবেশ করেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। এদিকে আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে কারাগারে প্রবেশ করেন পুলিশের লালবাগ জোনের ডিসি। রাত আটটা ১৫ মিনিটের দিকে প্রবেশ করেন সিভিল সার্জন আহসান হাবীব। কারাগারের ভেতরে আনা হয়েছে দু’টি এ্যাম্বুলেন্স।

এর আগে শুক্রবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে ভাবার জন্য আরো সময় চেয়েছেন কামারুজ্জামান। তাকে সময় দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান ম্যাজিস্ট্রেটকে কোনো সিদ্ধান্ত দেননি। তিনি ভাববার জন্য আরো একটু সময় চেয়েছেন। সেটি তাকে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, সময় তাকে বেশি দেয়া হবে না। ম্যাজিস্ট্রেটরা তাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আজ রাতেই হতে পারে কামারুজ্জামানের ফাঁসি

আপডেট টাইম : ০৩:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫