অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শনিবার ফাঁসি কার্যকর করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির বিষয়ে বলেছেন ফাঁসি আজ শুক্রবার নয়; আগামীকাল শনিবার কার্যকর করা হবে।

শুক্রবার রাতে এবিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে মুঠোফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

কামারুজ্জামানের ফাঁসি রায় রাতেই কার্যকর হচ্ছে-এমন খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই গণমাধ্যমের কর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। সন্ধ্যায় কারাগার ও এর আশপাশে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেখানে অবস্থান নিতে দেখা যায়।

এরপর রাত নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী কারাগার থেকে পুলিশের একটি গাড়িতে করে বের হয়ে যান। এরপরই গুঞ্জন শুরু হয় কামারুজ্জামানের ফাঁসির রায় আজ কার্যকর হচ্ছে না।

এ ব্যাপারে নিশ্চিত হতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এতথ্য নিশ্চিত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শনিবার ফাঁসি কার্যকর করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫