
ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকা থেকে ৬টি পেট্রল বোমাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন; নুরুদ্দিন (২৫) এবং সিফাত (২২)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবারের হরতালে নাশকতা সৃষ্টির জন্য পেট্রল বোমাগুলো মজুদ করা হয়েছিলো।
বাংলার খবর ডেস্ক : 










