অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সরকার নামানোর মত জোর কোমরে থাকবে না : প্রধানমন্ত্রী

ঢাকা : ভবিষ্যতে খালেদা জিয়া আর সরকার পতনের কথা চিন্তাও করবেন না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওনার কোমরে এত জোর হবে না যে উনি সরকার নামানোর কথা বলবেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াও শুরু করলেন। দেশ ও জনগণের সম্পদ ধ্বংস করলেন। মানুষ পুড়িয়ে হত্যা করলেন । কী পেলেন, সেখানেই আমার প্রশ্ন?

শেখ হাসিনা বলেন, সরকার উৎখাত করে ঘরে ফিরবেন বলে কার্যালয়ে বসেছিলেন বিএনপির নেত্রী। জানি না তার কী অর্জন হয়েছে।

তিনি বলেন, অবশেষে তাকে (খালেদা জিয়া) ঘরে ফিরে যেতে হয়েছে। কোর্টেও হাজিরা দিয়েছেন। আশা করি ভবিষ্যতে সরকার পতনের এমন কথা আর চিন্তাও করবেন না।

প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন তাণ্ডব চালানো হয়েছে। দেশের প্রত্যেকেই বিএনপিকে প্রত্যাখান করেছে। সাধারণ মানুষ শান্তি চায়। গত তিন মাসে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারব বলে বিশ্বাস করি। আজ এত তাণ্ডবের পরও প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনার হোতাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়া প্রয়োজন বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকার নামানোর মত জোর কোমরে থাকবে না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫