পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যারা মানুষ হত্যা করেছে তাদের ছাড় নেই : বিজিবি মহাপরিচালক

সিরাজগঞ্জ : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, হরতাল-অবরোধের নামে দেশে যারা নাশকতা করেছে তারা সন্ত্রাসী। পেট্রলবোমা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যাসহ অনেক মানুষকে পঙ্গু করে দেয়া হয়েছে। যারা সাধারণ মানুষকে যারা হত্যা করেছে কোন ক্রমেই তাদের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, এই সন্ত্রাসীদের যে পর্যন্ত আইনের হাতে তুলে দেয়া না হবে, ততদিন যৌথ বাহিনীর অভিযান চলবে। এদের আইনের আওতায় আনতে যতদিন সময় লাগবে এই অভিযানও ততদিন চলবে। পুলিশ প্রশাসন যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন বিজিবি, র‌্যাব তাদের সহযোগিতা করে যাবে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে প্রার্থীদের প্রচারণা ও ভোট গ্রহণে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, বিজিবি সেই ভাবে কাজ করবে। ভোটারেরা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে সে জন্য বিজিবির উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে।

সীমান্তে মাদক পাচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী অনেক এলাকায় এখনও কাঁটাতারের বেড়া ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। যে কারণে অনেক সময় মাদক পাচাররোধ করা সম্ভব হয় না। তারপরও বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে বিজিবি এ কাজে আরও কঠোর ভূমিকা পালন করবে।

এ সময় বিজিবি রংপুর ডিভিশনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী জোনের সেক্টর কমান্ডার কেএম ফেরদৌসুল সাহাব, র‌্যাব এর এডিশনাল ডিআইজি মাহমুদুল হাসান, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিআইডি কর্নেল নুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যারা মানুষ হত্যা করেছে তাদের ছাড় নেই : বিজিবি মহাপরিচালক

আপডেট টাইম : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫