পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘সেনাবাহিনী মাঠে থাকলে কয়েক লাখ ভোটে জিতবে বিএনপি’

চট্টগ্রাম : সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নামলে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম কয়েক লাখ ভোটের ব্যবধানে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

নোমান বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে গণসংযোগে গিয়ে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মনজুর আলমের সার্বিক অবস্থা খুবই ভালো।

ভোটেরদিন মানুষ আতংক কাটানো প্রসঙ্গে তিনি বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে সেনাবাহিনী নামনো প্রয়োজন। সেনাবাহিনী মাঠে নামলে আমরাই জিতবো বলে আশা রাখি।

এদিকে নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা-চট্টগ্রামে সমাবেশ করার বিষয়টি আলোচনায় থাকলেও এখনো পর্যন্ত চট্টগ্রামে সমাবেশের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি’র এ শীর্ষ নেতা।

সিটি নির্বাচনে ভোটের ৭দিন আগে সেনা মোতায়েনের দাবি করে আসছে বিএনপি। নগরীর বায়েজিদে মনজুর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনার পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য চট্টগ্রামে সেনা মোতায়ের দাবি জানায় নগর বিএনপি।

এদিকে মনজুর আলম সরকার সমর্থিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে তার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন।

বুধবার নির্বাচনী প্রচারণায় গিয়ে মনজুর আলম বলেন, নগরীর বিভিন্ন স্থানে সরকার দলের প্রার্থীর লোকজন কমলালেবু প্রতীকের পোষ্টার লাগাতে দিচ্ছেনা। পলিটেকনিক, খুলশী, বায়েজিদ এলাকায় ১৫ থেকে ১৬ টি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘সেনাবাহিনী মাঠে থাকলে কয়েক লাখ ভোটে জিতবে বিএনপি’

আপডেট টাইম : ০৪:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫