অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ঢাবিতে বর্ষবরণে নারীর বস্ত্রহরণ ঘটনায় তদন্ত শুরু

ঢাবি : পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান প্রবেশ পথে অপ্রীতিকর যৌন হয়রানির ঘটনায় তদন্তের কাজ শুরু হয়েছে। তদন্তের দায়ভার দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের “নারী নির্যাতন বিরোধী কমিটির” উপর।

কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ। কমিটির তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীর প্রামাণ্য তথ্য তদন্ত কমিটির আহ্বায়কের নিকট আগামী ২৩ এপ্রিলের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন হয়রানির যে অভিযোগ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এ বিষয়টি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি তদন্ত কাজ শুরু করেছে।

তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোন তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এর দফতরে লিখিতভাবে আগামী এক সপ্তাহ অর্থাৎ ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
র্ষ নি
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, বিশ্ববিদ্যালয়ে ‘নারী নির্যাতন বিরোধী কমিটি’ রয়েছে। পহেলা বৈশাখের অপ্রীতিকর ঘটনার তদন্তের দায়ভার তাদের ওপর দেয়া হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৭জন বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঢাবিতে বর্ষবরণে নারীর বস্ত্রহরণ ঘটনায় তদন্ত শুরু

আপডেট টাইম : ০৩:১৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫