অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

দক্ষিণে আ’লীগ প্রার্থী জান বাঁচানোর কথা বলে হুমকি দিচ্ছে : এমাজউদ্দিন

ঢাকা : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিন সিটিতে ক্ষমতাসীন দল আ’লীগের মেয়র প্রার্থী সাঈদ খোকনের গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এমাজউদ্দিন আহমদ বলেছেন, ‘‘সাঈদ খোকনের বক্তব্যের একটি শব্দ আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। তিনি(সাঈদ খোকন) বলেছেন, জান বাঁচাতে চাইলে ইলিশ মার্কায় ভোট দিন। এটা একটা হুমকি। এরকম কথা শুনতেও খারাপ লাগে।’

শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমাজউদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, ‘একদিকে ক্ষমতাসীন দলের ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা থেকে রেহাই দেয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সমর্থিত ঢাকা দক্ষিনের মেয়র প্রার্থী জামিন পাচ্ছেন না। এরকম হলে এটি ভয়ঙ্কর বৈষম্যমূলক আচরণ। এহেন আচরণ কোনোভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

এমাজ উদ্দিন বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশনের দায়িত্ব সেই পরিবেশ সৃষ্টি করা। নইলে ভোটাররা হতাশ হবে।

দক্ষিনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস শুক্রবার বিকেলে বংশালে প্রচারণাকালে ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালানোর ঘটনার নিন্দাও জানান অধ্যাপক এমাজউদ্দিন।

এসময় সংগঠনটির সদস্য সচিব শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে আতঙ্কগ্রস্থ করা হচ্ছে। বিরোধী দলের সমর্থক প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। গতকালও একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।

আজও ৬ নং ওয়ার্ডে বিরোধী দলের সমর্থিত প্রার্থী লোকজন নিয়ে প্রচারণা চালাতে গেলে পুলিশ বাধা দিয়েছে। এটা কোনো সুষ্ঠু নির্বাচনের বার্তা বহন করে না বলেও এ নেতা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক মাহবুবউল্লাহ, স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবদুল হাই শিকদার, প্রচার ও প্রকাশনা উপকমিটির এম আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দক্ষিণে আ’লীগ প্রার্থী জান বাঁচানোর কথা বলে হুমকি দিচ্ছে : এমাজউদ্দিন

আপডেট টাইম : ০৩:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫