পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজধানীতে পৃথক দুই ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ মুক্তা বেগম (২৫) এবং সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী আলতাফ হোসেন (৪০) নিহত হয়েছে।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত মুক্তার পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তা বেগম মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াবপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বর্তমানে তারা আদাবর কাশেম সাহেবের বাড়িতে ভাড়া থাকতো।

নিহতের চাচা দীন মোহাম্মদ জানায়, তার মানসিক সমস্যা ছিল। স্বামী ইকবাল হোসেন কারওয়ান বাজার একটা হোটেলে কাজ করে। তার গতকাল রাতে ডিউটি ছিল। তাই রাতে সে একাই ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।

আদাবর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানায়, আদাবর থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে মুক্তা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, পশ্চিম তেজতুরী বাজার হালিম কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা থেকে রাত ২টার দিকে আলতাফ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

তেজগাঁও থানার এসআই রাজিবুল ইসলাম জানান, তার লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। সে হালিম কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় সে ঘটনাস্থলেই মারা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীতে পৃথক দুই ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫