অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জ বানিয়াগাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম বানিয়াগাতীতে বাস-ট্রাক সংঘর্ষে ৫জন নিহত হয়েছে। এসময় অন্তত আরও ২৭ জন আহত হয়েছে।

শনিবার রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১ জনের নাম চায়না খাতুন (২০), সে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাথরখাদা গ্রামের বিল্লালের স্ত্রী। অন্যদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বানিয়াগাতীতে রাত পৌনে ৩টার দিকে রংপুর থেকে ঢাকাগামী অনিক পরিবহনের একটি যাত্রী বোঝাই বাস বানিয়াগাতীতে পৌঁছালে এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৩০ যাত্রী।

তিনি আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৭জনকে বাসের ভেতর থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে ৩ নারী যাত্রী মারা যায়।

এছাড়াও অন্যান্য আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জ বানিয়াগাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

আপডেট টাইম : ০৫:৩৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫