অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নয়

চুয়াডাঙ্গা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতিনি কোটায় চাকুরী প্রদান করা হবে না।

শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতিনি হওয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকুরী পাওয়ার একমাত্র যোগ্যতা নয়। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীও হতে হবে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মূলচেতনা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন।

এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম করে গেছেন। আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি। অর্থনৈতিক মুক্তি অর্জনে আমরা সঠিক পথে রয়েছি।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা একাত্তরে ছিল এখনো আছে। তিনি সবাইকে স্বাধীনতাবিরোধীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার ও আরো অন্যন্যারা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি নয়

আপডেট টাইম : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫