পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢাকায় ফিরলেন আরো ৩৩৬ বাংলাদেশি

ঢাকা : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে থেকে আরো ৩৩৬ জন আজ দেশে ফিরেছেন।

রোববার ভোরে ভারতের কেরালা থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।

গতকাল শনিবার এসব বাংলাদেশিদের ভারতীয় নৌ-বাহিনী উদ্ধার করে কেরালায় নিয়ে আসে।

পরে কেরালা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আটকে পড়া এসব বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হয়।

এব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বাংলাদেশি গত ১২ এপ্রিল ইয়েমেনের পার্শ্ববর্তী আফ্রিকার দেশ জিবুতি থেকে কেরালার উদ্দেশ্যে রওনা হয়। পরে ইয়েমেনের সানা, হুদেইদা ও এডেন বন্দর থেকে তাদের নিয়ে যাত্রা করে ভারতের নৌবাহিনীর জাহাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ওই বাংলাদেশিদের মধ্যে ২২৭ জন জাহাজ ‘এমভি কোরালস’ ও বাকি ৬৫ জন ‘এমভি কাবারাত্তি’তে করে ফিরছেন। এদের মধ্যে ১৪ নারী ও ১৩ শিশু রয়েছে।

এর আগে দুটি দলে বিভক্ত হয়ে ইয়েমেন থেকে দেশে ফিরে এসেছেন ২১ বাংলাদেশি।

এছাড়া গত বৃহস্পতিবার ভারতের নৌ-বাহিনীর জাহাজে করে হুদেইদা ও ইয়েমেন থেকে ৫নারী ও ৪শিশুসহ ১৩৬ বাংলাদেশি জিবুতি পৌঁছেছেন।

এদিকে আগামী ২০ এপ্রিল বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে জিবুতি থেকে তাদের ঢাকায় আনার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাকায় ফিরলেন আরো ৩৩৬ বাংলাদেশি

আপডেট টাইম : ০৪:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫