অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আ.লীগ ভোট চুরি করবে তাই সেনাবাহিনী চায়না : খালেদা

ঢাকা : আওয়ামী লীগ ভোট চুরি করবে এজন্য তারা সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চায়না সুবাস্তু মার্কেটের এক দোকান কর্মচারীর প্রশ্নের জবাবে এমনটাই জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাতে শাহাজাদপুর সুবাস্তু নজরবেলী মার্কেটের শামিম অপটিকস এর দোকান কর্মচারী প্রিন্স খালেদা জিয়াকে প্রশ্ন করেন সবাইতো সেনাবাহিনী চায় আওয়ামী লীগ চায়না কেন? তার প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করবে এজন্য তারা সেনাবাহিনী চায়না।

এরপর সেই মার্কেট থেকে বের হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায়না তারাই সেনা মোতায়েনের বিপক্ষে কথা বলে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন চায়।

তিনি বলেন, সিটি নির্বাচনে প্রচারণায় নেমে আওয়ামী লীগের বাধা পাচ্ছি। তবে জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছি। আমি নির্বিঘ্নে নিরদ্বিধায় সবার কাছে যেতে চাই।

তিনি আরো বলেন, আমি প্রচারণায় নেমে কোন বাধাকেই ভয় পাইনা।

ডিসিসি উত্তর সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচার চালাতে গিয়ে দফায় দফায় বাধার মুখেও আপোষহীন সাড়ে ৪ ঘণ্টা প্রচারণা চালিয়ে বাসায় ফেরেন তিনি।

রাত ৮টা ৫০ মিনিটে তিনি তার গুলশানের বাসা ফিরোজায় প্রবেশ করেন। বেরিয়েছিলেন বিকেল ৪টা ২৮ মিনিটে।

রোববার প্রায় সাড়ে চার ঘণ্টার এই প্রচার ও গণসংযোগকালে কমপক্ষে তিন দফায় খালেদা জিয়া ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার শিকার হন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আ.লীগ ভোট চুরি করবে তাই সেনাবাহিনী চায়না : খালেদা

আপডেট টাইম : ০৭:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫