পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইকারীর গুলিতে দুই ডিবি পুলিশ আহত, আটক ২

নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কে দুই ছিনতাইকারীর গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছে। এ সময় আটককৃত ওই ছিনতাইকারীদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সোমবার দুপুর আড়াইটায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুটি নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন- চক্রের হোতা দ্বীন ইসলাম রানা (৩৮), জামাল মিয়া (৫৫)।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আব্দুল গাফফার ও কনস্টেবল সঞ্জয় কুমার সাহা।

গোয়েন্দা পুলিশের এসআই আহত গাফফার জানান, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুর ১২ টা থেকেই তিনি পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় ওৎ পেতে ছিলেন। গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য দ্বীন ইসলাম রানা ও জামাল মিয়া একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় তাদেরকে আটকের চেষ্টা করলে এ সময় দ্বীন ইসলাম রানা একটি পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় এসআই গাফফার ও কনস্টেবল সঞ্জয় কুমার সাহা আহত হয়। এসময় তার সঙ্গীয় ফোর্স পেছন থেকে তাড়া করে ছিনতাইকারী চক্রের সদস্য দ্বীন ইসলাম রানা ও জামাল মিয়াকে ধরে ফেলে। পরে রানার হাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল জব্ধ করে।

আটককৃত দ্বীন ইসলাম রানার বাড়ি বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। তার পিতার নাম হাজী মো. মোগল মিয়া এবং জামাল মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে। তার পিতার নাম মৃত আব্দুস সাত্তার বলে জানা গেছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রায়পুরা থানায় এসআই গাফফার বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইকারীর গুলিতে দুই ডিবি পুলিশ আহত, আটক ২

আপডেট টাইম : ০৩:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫