পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানালেন বি. চৌধুরী

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানালেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ।

সোমাবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকা বাঞ্ছনীয়। যারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন তাদের সবার নিরাপত্তা বিধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব। দেশে যখন নির্বাচনী পরিবেশ বিদ্যমান এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার চলছে, সেই সময়ে দেশের শীর্ষ একটি রাজনৈতিক দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় আমি ক্ষুব্ধ ও মর্মাহত। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।’

তিনি বলেন, ‘সকল রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন একদিকে গণতন্ত্রের পথে যেমন ইতিবাচক যাত্রা হবে, অন্যদিকে তেমনি এ নির্বাচনের মাধ্যমে নিরাপত্তাহীন নাগরিকরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ খুঁজে পাবেন।’

গাড়ি বহরে হামলায় জড়িতদের বিচার দাবি করে বি. চৌধুরী বলেন, ‘সরকার যদি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না করেন তা হলে সরকারই এ ঘটনার সঙ্গে জড়িত কি না সে বিষয়ে সন্দেহ তৈরি হতেই পারে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানালেন বি. চৌধুরী

আপডেট টাইম : ০৩:২০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫