পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

২৬ এপ্রিল দুই সিটিতে নামছে সেনাবাহিনী

ঢাকা: চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে চারদিনের জন্য সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর তা ভোটগ্রহণের পরদিন অর্থাৎ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত মোতায়েন থাকবে।

প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনরা শাহনেওয়াজ।

তিনি বলেন, ‘২৮ তারিখ তিন সিটি নির্বাচন। গত ১৯ এপ্রিল আমরা আইনশঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছিলাম। তারা জানিয়েছে পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তারপরও ভোটারদের কথা চিন্তা করে ভোটের দুইদিন আগে থেকে ভোটরে পরের দিন পর্যন্ত সেনা বাহিনী মোতায়েন থাকবে।’

সেনা বাহিনী ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের ভিতরে কখনও সেনা বাহিনী যাইনি, এবারো যেতে পারবে না। সেনা বাহিনী স্টাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে। রিটর্নিং কর্মকর্তারা যখনই চাইবে তখনই তারা কাজ করবে।’

সেনা বাহিনীর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যা কোনো ব্যাপার না। কী পরিমান সেনা মোতায়েন করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘সেনা বাহিনী নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তাদের সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

২৬ এপ্রিল দুই সিটিতে নামছে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৩:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫