অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খালেদার নিরাপত্তার বিষয়ে সতর্ক হোন অন্যথায় পরিণতি ভয়াবহ : বিএনপি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহবান জানিয়েছে বিএনপি। অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছে দলটি।

বুধবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর হামলা পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, যে কোন সময় হাওয়া বদল হয়ে যেতে পারে।

খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই আবারো হামলা চালানো হয়েছে বলে দাবি করেন খন্দকার মাহবুব ।

সেই সঙ্গে তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে সিটি নির্বাচনে জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আমাদের বিজয় সুনিশ্চিত।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বাকশাল কিংবা একদলীয় শাসন চাইলে স্পষ্ট করে বলুন আমরা আমাদের পথ বেছে নেব।

এসময় দলীয় নেতাকর্মীদের গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ার জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণ উত্তেজিত হলে কোন স্বৈরাচার পার পায়নি।

ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সোনার ছেলেরা পুলিশ ছাড়া আসুন।’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. কর্নেল (অব.) মাহবুবুর রহমান, বিএনপিপন্থী আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, শফিক রেহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খালেদার নিরাপত্তার বিষয়ে সতর্ক হোন অন্যথায় পরিণতি ভয়াবহ : বিএনপি

আপডেট টাইম : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫