পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রূপগঞ্জের শিশু ঢামেকে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

মিয়াজান মিয়া : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকের অবহেলায় রিনি হক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

নিহত শিশুর বাবার নাম রফিকুল হক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ চারিতলা গ্রামে তাদের বাড়ি। সে রূপগঞ্জের নতুন কুঁড়ি নামক এক ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণীতে পড়তো।

শিশুর বাবা রফিকুল হক জানান, বুধবার বেলা ১২টার দিকে স্ত্রী মনিরা বেগম মেয়ে রিনিকে স্কুল থেকে আনতে যান। স্কুল ছুটির পর রিনি তার মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ব্যাটারি চালিক অটো রিকশা তাকে চাপা দেয়। এতে রিনি গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর প্রথমে নরসিংদী হাসাপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শিশু রিনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের অবজারভেশন কক্ষের ইন্টার্নি চিকিৎসকগণ শিশু রিনিকে দেখে প্রথমে এক্স-রে করতে পাঠান। এরপর ইসিজি করতে পাঠান। তারা শিশু রিনির অবস্থা ভাল আছে বলে তার পরিবারকে জানান। এভাবে প্রায় ৩ ঘণ্টা কেটে যায়। এরপর সন্ধ্যা ৬টার দিকে রিনিকে মৃত ঘোষণা করেন তারা।

শিশুর বাবা রফিকুল ইসলাম ও মা মনিরা বেগম অভিযোগ করে বলেন, ঢামেক হাসপাতালের চিকিৎসকদের অবহেলার কারণেই তার শিশু কন্যা রিনি মারা গেছেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রূপগঞ্জের শিশু ঢামেকে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

আপডেট টাইম : ০৩:৪২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০১৫