পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাহবুব সেনাবাহিনীকে উস্কে দিচ্ছে : কামরুল

ঢাকা: প্রতিটি নির্বাচনের পূর্বে বিএনপি সেনা মোতায়েনের দাবিতে ভাঙ্গা ক্যাসেট বাজায় মন্তব্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজ প্রেসক্লাবে বিএনপি নেতা লে.জে (অব.) মাহবুবুর রহমান বলেছেন, সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে এসে মাঠে থাকা উচিত। সেনাবাহিনীকে উস্কে দিচ্ছেন তিনি। তাই অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক।

সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামার কারণেই নির্বাচনের সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী।

শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘ প্রেক্ষাপট’চলমান রাজনীতি- ষড়যন্ত্র ও বোমাবাজদের প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন,তিন সিটির কোথাও কোনো প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা হয়নি। যেই না বিএনপি নেত্রী তার শরীরে লেগে থাকা পোড়া গন্ধের দুর্গন্ধ নিয়ে নির্বাচনী মাঠে নামলেন তখনই একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হলো।এটা তারই (খালেদা জিয়া) সাজানো নাটক।নির্বাচনে বিএনপির পরাজয় ঘটবে জেনে তিনি তা বানচাল করার ষড়যন্ত্র করছেন।

খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন উল্লেখ করে কামরুল বলেন- গাড়ীবহর নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে তিনি নির্বাচনী আচরণবিধির ৬/২ এর খ ধারা ভঙ্গ করছেন। তিনি এখন দেশের জন্য একটি বিষফোঁড়ায় পরিণত হয়েছেন। সিটি নির্বাচনকে তিনি পুনরায় দেশে বীভৎস পরিস্থিতি সৃষ্টির কৌশল হিসেবে নিয়েছেন। তাই নির্বাচন কমিশনের উচিত তাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার পদক্ষেপ নেয়া।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট জাহাঙ্গঅর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাহবুব সেনাবাহিনীকে উস্কে দিচ্ছে : কামরুল

আপডেট টাইম : ১০:২১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫