পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইস্কাটনে খুনের ঘটনায় গ্রেফতার ২

ঢাকা : রাজধানীর ইস্কাটনে একটি বাসায় ডাকাতি ও নিরাপত্তা কর্মীকে খুন করার ঘটনায় জড়িত অভিযোগে ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে মিরপুরের পল্লবী থানাধীন মুসলিম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি দক্ষিণের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব (৩৫) মো. খলিল (৩০)।

ডিএমপির ডিসি (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ২৩ জুন ইস্কাটনে আদ-দ্বীন হাসপাতালের পাশের একটি বাসায় মধ্য রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ওই বাসার নিরাপত্তাকর্মী রহিম ব্যাপারীকে খুন করে ডাকাত দল। এঘটনায় প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। ডাকাতি ও খুনের ঘটনায় পরের দিন জাকির হোসেন নামে নিহতের এক আত্মীয় রমনা থানায় একটি মামলা দায়ের (৩৯৬ ধারা) করেন।

মামলা তদন্ত কর্মকর্তা এসএম শাহরিয়ার হাসান নের্তৃত্বে অভিযান চালিয়ে ডিবি দক্ষিণের একটি টিম জড়িত অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইস্কাটনে খুনের ঘটনায় গ্রেফতার ২

আপডেট টাইম : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫