অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ভারতের বিহার প্রদেশে ভূমিকম্পে নিহত ২৫

ঢাকা: সর্বশেষ খবর অনুযায়ী শক্তিশালী ভূমিকম্পে বিহারে ২৫ জন নিহত ও অসংখ্য গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির প্রধান সচিব বায়াস জি।

তার দেয়া সূত্র অনুযায়ী বিহারের ভাগলপুর, পাটনা, গয়া, সীতামারি, নালন্দা, বুকশার, পুর্ণিয়া এবং বাগুসারাই- এ অঞ্চলগুলোয় বেশি সংখ্যক নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন শিশুও রয়েছে।

কেন্দ্র-সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্যে চার লাখ রুপি বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

বিহার-বিজেপির সিনিয়র নেতা রাজিব প্রতাপ রুবি জানিয়েছেন, প্রদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং সড়ক বিধ্বস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যহত হয়েছে।

২৫ এপ্রিল বেলা দ্বিপ্রহরের কিছু আগে নেপাল, ভারত ও বাংলাদেশে একযোগে ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। ভূমিকম্পের কেন্দ্র পোখারায় নিহত অন্তত ১৫০। ভারতে নিহত ১১ এবং বাংলাদেশে ৩।

পোখারায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ভারতের বিহার প্রদেশে ভূমিকম্পে নিহত ২৫

আপডেট টাইম : ০৩:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০১৫