পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচনে দায়িত্ব পালনে অনীহা ২ শতাধিক কর্মকর্তার

ঢাকা : আর মাত্র একদিন পর ২৮ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন। এর মধ্যেই তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও তিন সিটির দুইশ ভোটগ্রহণ কর্মকর্তা নানা অজুহাত দেখিয়ে নির্বাচনি দায়িত্ব থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে সব ধরনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা তুঙ্গে উঠেছে।

ইসির সূত্র জানায়, ‘র‌্যাব, বিজিবিসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকার পরও ভোটের দিন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না অনেক ভোটগ্রহণ কর্মকর্তা। এই আশঙ্কায় নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে প্রতিনিয়ত উচ্চ মহল থেকে তদবির করাচ্ছেন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা।

এদিকে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও তিন সিটির দুইশ ভোটগ্রহণ কর্মকর্তা নানা অজুহাত দেখিয়ে নির্বাচনি দায়িত্ব থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। অনেকেই ভোটের দিন দায়িত্ব পালন করতে চাচ্ছেন না। বিষয়টি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তিন সিটির রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচনে দায়িত্ব পালনে অনীহা ২ শতাধিক কর্মকর্তার

আপডেট টাইম : ০২:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫