পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোনারগাঁ জাদুঘরের সংস্কার কাজ পরিদর্শন করলেন ১৫ দেশের রাষ্ট্রদূত

সোনারগাঁ : সোনারাগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ির প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনতে সংস্কার কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ১৫টি দেশের রাষ্ট্রদূতরা।

প্রায় বিশ লাখ ডলার ব্যয়ে এ সংস্কার কাজ করা হচ্ছে। শনিবার দুপুরে পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী।

রাষ্ট্রদূতদের পরিদর্শন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কোরিয়া ইপিজেড এর চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত জাহাঙ্গীর সা’দাত এ আলোচনা সভার আয়োজন করেন। রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক।

রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি ওন ওয়াং, ফ্রান্সের রাষ্ট্রদূত সফি আবব্রেট, ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই হেনী ফোগ ইসকাযেয়ার, ইউরোপিয়ান রাষ্ট্র দূত পিয়েরে মাওদু, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ভূটানের রাষ্ট্রদূত প্রেমা ছুডেন, মালয়েশিয়ার হাইকমিশনার নরনিল ওথমেন, কানাডিয়ান হাইকমিশনার বেনিয়েট পাইরি লারামি, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত অ্যালেকজেন্ডার এ নিকোলিভ, মিশর প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মাহমুদ মিয়া মোহাম্মেদ, জাপান দূতাবাসের উপ-মিশন প্রধান তাকসি মাটসোনাগা, সিঙ্গাপুরের কনস্যুলেট ডেরিয়াল লও, কোরিয়ার কনস্যুলার হুয়াং জো কিম, নেদারল্যান্ডের সিডিএ মার্টিন ভেন হুগস্ট্রেটেন্ট, ইন্দোনেশিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব ফিট্রি প্রেগান্তি এবং সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মোখলেছুর রহমান, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সোনারগাঁ জাদুঘরের সংস্কার কাজ পরিদর্শন করলেন ১৫ দেশের রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৩:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫