পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ ও নিন্দা

ঢাকা : তিন সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার সংগঠনের দফতর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলা, গুলি, ক্যামেরা ভাংচুর, মানিব্যাগ ও টাকা ছিনতাই এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মত ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে ডিআরইউ’র কয়েকজন স্থায়ী সদস্যও আছেন। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিআরইউ এসব ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে।’

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যম কর্মীদের উপর এই হামলার দায়ভার কোনভাবেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনি পুরো গণমাধ্যম জুড়ে সৃষ্টি করবে এক ভীতিকর পরিস্থিতি। যা গোটা সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নেবে না।’

নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া এবং এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ ও নিন্দা

আপডেট টাইম : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫