অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

জাপা’র তিন মেয়র প্রার্থী মিলে ভোট পেয়েছেন ১৩ হাজার!

ঢাকা : দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ তিন সিটি করপোরেশন নির্বাচনে শেষ মিনিট পর্যন্ত ভোটযুদ্ধে ছিলেন সরকারের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীরা। তবে সুবিধা কেবল একদলই পেয়েছে। তিন সিটি নির্বাচন মিলিয়ে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিন মেয়রপ্রার্থী পেয়েছেন মাত্র ১৩ হাজার ভোট।

অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি ও স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ তিন সিটি নির্বাচনের আগে বলেছিলেন, ‘এ দেশের মানুষ বিএনপিকে চিরতরে বর্জন করেছে। তারা আমাদের চাইছেন, সে সুযোগ আমাদের নিতে হবে। ভোটারদের কাছে যেতে হবে।’

তবে ভোট নিয়ে এরশাদের বড় বড় কথা কোন কাজেই আসেনি। তার দলের তিন মেয়র প্রার্থী মিলে পেয়েছেন মাত্র ১৩ হাজার ৬’শ ভোট। যেখানে ঢাকা দক্ষিণে অখ্যাত এক মেয়র প্রার্থী আব্দুর রহমান একাই পেয়েছেন ১৪ হাজার ৭’শ ৮৪ ভোট।

এত দখলদারিত্বের পরও ১০ ভাগের এক ভাগ ভোটও পায়নি জাতীয় পার্টির প্রার্থীরা।

অবাক করার মত সত্য হল ঢাকা দক্ষিণে আব্দুর রহমান নামে এক অখ্যাত প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, এরশাদের তিন প্রার্থী মিলেও সে পরিমাণ ভোট পাননি।

যদিও বেশ ঘটা করেই মেয়র প্রার্থী দিয়েছিলেন এরশাদ। ইসির নোটিশ উপেক্ষা করে নিয়ম ভেঙে নিজেও প্রার্থীর পক্ষে প্রচারণাও চালিয়েছেন। কিন্তু ভোট শেষে তার মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ‘চরকা’ প্রতীকে পেয়েছেন মাত্র ২ হাজার ৯’শ ৫০ ভোট।

ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলন ‘সোফা’ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫’শ ১৯ ভোট।

এরশাদের প্রার্থীদের মধ্যে চট্টগ্রামে যা একটু মান রেখেছেন। সেখানে সোলায়মান শেঠ ‘ডিশ অ্যান্টিনা’ প্রতীকে পেয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬ হাজার ১’শ ৩১ ভোট। কিন্তু তিনি সেখানেও তৃতীয় অবস্থানে আসতে পারেননি হয়েছেন পঞ্চম।

এরশাদের তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুধু তাই নয়, মোট ভোটের যে হার, তাতে তার দলের শতাংশ খুঁজে বের করাই দুষ্কর।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জাপা’র তিন মেয়র প্রার্থী মিলে ভোট পেয়েছেন ১৩ হাজার!

আপডেট টাইম : ০৩:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫