পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিটি নির্বাচনে অনিয়মের তদন্ত, বিচার দাবি অস্ট্রেলিয়া ও কানাডার

ঢাকা : ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বিতর্কিত নির্বাচনের অনিয়ম, ভোট জালিয়াতি, অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া ও কানাডা।

বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ অস্ট্রেলিয়া ও কানাডা দূতাবাস এক বার্তায় এ দাবি জানায়।

অস্ট্রেলিয়া ও কানাডা দূতাবাস জানায়, চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিবিড় করার অন্যতম সেতু ছিল এ নির্বাচন।

দেশ দুটির মতে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ চায়। তাদের এ চাওয়ার প্রতি অস্ট্রেলিয়া ও কানাডার সমর্থন রয়েছে। সামনের দিনগুলোতেও দেশ দুটি বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে।

একইসঙ্গে নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

বার্তায় আরো উল্লেখ করা হয়, সদ্য অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত অনিয়ম, অবৈধ কর্মকা- ও সহিংস ঘটনায় অস্ট্রেলিয়া ও কানাডা উদ্বেগ প্রকাশ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিটি নির্বাচনে অনিয়মের তদন্ত, বিচার দাবি অস্ট্রেলিয়া ও কানাডার

আপডেট টাইম : ০৩:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫