পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। অথচ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য হরতাল-অবরোধের ডাক দিয়েছিলো বিএনপি। কিন্তু জনগণ এতে সাড়া দেয়নি।

শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতর্পু উপজেলার পিএস মডেল হাই স্কুল মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মানিকগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুুরুজ্জামান, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, প্রশিকার চেয়ারম্যান ড.কাজী ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক এ্যাড.গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র মো:রমজান আলী উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে নানামুখি উদ্যোগ গ্রহন করেছে সরকার। শীঘ্রই নতুন করে আরো ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে।

এর আগে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন গোলড়া হাইওয়ে পুলিশের নতুন থানা এবং দৌলতপুর থানার নতুন ভবনের উদ্বোধন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০১৫