পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৫২ সেনার ঢাকা ত্যাগ

ঢাকা : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য সুদানের উদ্দেশে ১৫২ সেনা সদস্য ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার ফোর্স রিজার্ভ কোম্পানি-১ এর মেজর মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫২ সেনা সদস্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় ইউনাইটেড নেশন্স হাইব্রিড অপারেশন্স ইন দারফুর (ইউনামিড) সুদানে কাজ করবেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদানের ইউনামিডনে ২০০৮ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভের পরও দারফুরে এখনো জাতিগত সংঘাত বিদ্যমান। দারফুরে সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৫২ সেনার ঢাকা ত্যাগ

আপডেট টাইম : ০৪:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০১৫