পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছেন

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুনী আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘দেশে ষড়যন্ত্র হচ্ছে আরও হবে। খালেদা জিয়া খুনী। কোনো পথ না পেয়ে তিনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছেন।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের আমৃত্যু প্রচেষ্টায় নতুন গ্যাস সংযোগ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আমাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাকে মারতে গিয়ে আমার ২০টি ছেলেকে বোমা মেরে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘২০০১ সালের নির্বাচনে আমি এক লাখ ৩২ হাজার ভোটে এগিয়ে ছিলাম। কিন্তু সন্ধ্যায় ঘোষণা কেন্দ্র থেকে আমার লোকদের লাথি মেরে বের করে দেয়া হয়েছিল। ব্যালট বাক্স বদল করে দেয়া হয়েছিল। তখন সেনাবাহিনীর এক অফিসার আমাকে বলেছিলেন শামীম ভাই আপনি চলে যান। আমি বলেছিলাম কেন চলে যাবো। পরে অনেক কিছু চিন্তা করে নারায়ণগঞ্জ ছেড়ে চলে গিয়েছিলাম।’

শামীম ওসমান বলেন, ‘আমরা যখন নারায়ণগঞ্জে গোলাম আজমদের অবাঞ্চিত ঘোষণা করেছিলাম তখন যদি সারাদেশে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হতো তাহলে আজ তারা খালেদা জিয়ার হাত ধরে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারতো না।’

তিনি বলেন, ‘ভাইয়ের মৃত্যুর পর আমরা রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলাম। সেলিম ওসমানকে জোর করে রাজনীতিতে আনা হয়েছে। কি অপরাধ করেছিল নাসিম ওসমান? যে উনার মরনোত্তর বিচার করার কথা বলা হয়েছে। যারা বলছে তাদের ক্ষমতা কতটুকু।’

সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, ‘আমি নাসিম ওসমান বা সেলিম ওসমান নই। আমি শামীম ওসমান যদি নেতাকর্মীদের চোখের ইশারা করি তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তাদের বাড়িঘর থাকবে না। কিন্তু আমি তা করিনি।’

তিনি বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ড নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। একটি পত্রিকা ছাড়া আমি সব পত্রিকার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কারণ তাদের লেখনীর কারণে আজকে ত্বকী হত্যাকাণ্ড খোলাসা হয়েছে। দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে গেছে।’

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের কিছু কুশীল-সুশীলরা এবং একজন পত্রিকার মালিকের বউ যিনি টকশোতে অংশ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেন। সেই টকশো ওয়ালারা তখন এনজিওর ভূমিকা নিয়েছিলেন। তারাই আবার শীতলক্ষ্যা সেতু যাতে না হয় সেজন্য পয়সা খরচ করে ডিজাইন পরিবর্তন করিয়েছিলেন।’

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক নওশাদ ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবদুল সাত্তার, কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছেন

আপডেট টাইম : ০৬:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫