পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জাতীয় পার্টির মঙ্গল চায় না আওয়ামী লীগ:এরশাদ

রংপুর : আওয়ামী লীগ ও বিএনপি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “জাতীয় পার্টির মঙ্গল তারা চায় না। অতীতে এরশাদ ও জাতীয় পার্টির ওপরে যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যাচার করেছিল ঠিক সেভাবেই এখন কৃতকর্মের পরিণাম ভোগ করছেন খালেদা এবং তার দল।”

সোমবার বিকালে রংপুরের সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, “প্রকৃত বিরোধী দল হিসেবে জনগণের কাছে স্বীকৃতি পেতে হলে জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে “

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “দেশের অবস্থা ভালো না। বর্তমানে দেশ অন্ধকারের দিকে রয়েছে। দেশের এ অবস্থায় অতিষ্ঠ জনগণ পরিবর্তন চায়। আর সহিংসতা চায় না, তারা মুক্তি পেতে চায়।”

তিনি বলেন, “অত্যাচার আর নিপীড়ন সহ্য করে জাপা ২৪ বছর ধরে টিকে আছে। অনেক কিছু বলতে চাইলেও বলতে পারছি না। আমাকে পঙ্গসহ হত্যা করার পরিকল্পনাও করা হয়েছিল, এরপরও সুস্থ রয়েছি।”

এরশাদ বলেন, “আমার শাসন আমলে নূর হোসেনের মৃত্যু হয়েছে। আজ প্রতিদিন গণতন্ত্রের জন্য নুর হোসেনের অনেকে মরছে। সেদিকে কারো দৃষ্টি নেই।”

আগামীতে বিএনপি’র অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা করে তিনি বলেছেন, “আগামীতে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন হবে জাতীয় পার্টির।”

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শাহানারা বেগম, সাবেক সাংসদ হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার এবং মহানগর সদস্য সচিব এসএম ইয়াসির।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জাতীয় পার্টির মঙ্গল চায় না আওয়ামী লীগ:এরশাদ

আপডেট টাইম : ০৮:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫