পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বেনাপোলে বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ উদ্ধার

যশোর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ উদ্ধার করেছে।

তবে বিজিবি এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের বারোপোতা মাঠ থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানান, পাচারকারীরা ভারত থেকে বিপুল সংখ্যক কচ্ছপের একটি চালান নিয়ে এপারে আসছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই এলাকায় অভিযান চালায় বিজিবি।

এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৩৬১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা হবে বলে জানায় বিজিবি।

বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শফি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া কচ্ছপগুলো বন ও পরিবেশ বিভাগের হাতে তুলে দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বেনাপোলে বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ উদ্ধার

আপডেট টাইম : ০৯:১৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০১৫