পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রিবেরিকে পাচ্ছেন না গার্দিওলা

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দলের অন্যতম দুই সেরা তারকা ফ্রাংক রিবেরি ও সেবাস্তিয়ান রাড’কে পাচ্ছেন না বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা।

২৪ বছর বয়সী মিডফিল্ডার সেবাস্তিয়ান রাড পায়ের পেশিতে চোটের কারণে লেভারকুসেনের বিপক্ষে রোববার লিগ ম্যাচে খেলতে পারেননি। তবে বার্সেলোনার বিপক্ষে বুধবারের ম্যাচ খেলার জন্য তিনি ফিট হয়ে উঠবেন বলে একটা আশা ছিল বায়ার্নের। কিন্তু মঙ্গলবার সেই সম্ভাবনা নাকচ করে দেয় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

অন্যদিকে গত মার্চে শাখতার দোনেস্কের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়া ম্যাচ থেকেই দলের বাইরে রয়েছে ফ্রাংক রিবেরি। বার্সেলোনা ম্যাচের আগে ফ্রান্স জাতীয় দলের সাবেক তারকা ফিট হয়ে উঠবেন বলে আশাবাদ ছিল পেপ গার্দিওলার। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তিনিও বার্সা ম্যাচ থেকে ছিটকে পড়েন।

বার্সেলোনার বিপক্ষে ইনজুরি সমস্যা বেশ ভোগাতে পারে বায়ার্ন মিউনিখকে। কেননা, রিবেরি ও রাড ছাড়া আরিয়্যান রোবেন, ডেভিড আলাবা ও টম স্টার্কের মতো খেলোয়াড়রা ইতোমধ্যেই দল থেকে ছিটকে পড়েছেন।

অন্যদিকে দলের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানদস্কির খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। যদিও মুখে ব্যথা থাকা সত্ত্বেও ব্যথা প্রতিরোধ করতে পারে এমন মুখোশ পড়ে খেলবেন বলে জানিয়েছেন এই পোলিশ তারকা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রিবেরিকে পাচ্ছেন না গার্দিওলা

আপডেট টাইম : ০৬:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০১৫