অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জমে উঠেছে সুনামগঞ্জের একমাত্র ডলুরা সীমান্ত হাট

সুনামগঞ্জ : ইস্ট খাসিয়া হিল (পাহাড়) এর বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে অবস্থিত জেলার একমাত্র ডলুরা সীমান্ত হাট জমে উঠেছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত বসা হাটে বর্তমানে ক্রেতা-বিক্রেতাসহ দর্শনার্থী সমাগম বেড়ে চলছে।

গত ৫ মে মঙ্গলবার সরেজমিন গেলে দেখা যায়,উভয়দেশের পন্যের কেনাবেচার দৃশ্য। তবে ভারতীয় পণ্যের প্রতি ক্রেতাদের একটু বাড়তি চাহিদা রয়েছে এমনটাই পরিলক্ষিত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উভয়দেশের যৌথভাবে দানকৃত জমির উপর দুই দেশের ২৫ টি করে ৫০ টি দোকান কোঠা নির্মাণ করা হয়েছে এখানে। সপ্তাহে একদিন অর্থ্যাৎ প্রতি মঙ্গলবার বসা হাটের ক্রেতা হচ্ছেন সীমান্তের ৫ কিলোমিটার এলাকায় বসবাসকারী জনসাধারণ। হাটে দুই দেশের মুদ্রাই ব্যবহার করা যায় এবং কোনো করারোপ করা হয় না। হাটে বিক্রিত তালিকাভ’ক্ত পণ্যের মধ্যে রয়েছে- মাছ, শুটকি,দুগ্ন ও পোলট্রি শিল্পপণ্য, কৃষি ও উদ্ভিজ পণ্য। এছাড়া রয়েছে বিভিন্ন কুটিরশিল্পপণ্য, কাঠের আসবাবপত্র, হস্তচালিত তাঁত এবং হস্তশিল্পপণ্য। হাটের ১৮ নং দোকান কোঠার বিক্রেতা রেনু মিয়া, ১৭ নং দোকান কোঠার বিক্রেতা দেলোয়ার হোসাইন, ১৯ নং দোকান কোঠার বিক্রেতা পারভেজ মিয়াসহ অনেকের সাথে কথা বললে তারা জানিয়েছেন, প্রথমে বেচাকেনায় মান্দাভাব হলেও বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার ব্যাপারে বিজিবিসহ সংশ্লিষ্ট প্রশাসনের ভুয়সী প্রশংসাও করেন তারা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, এ হাটের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে। চোরাচালান দমনেও অগ্রণী ভুমিকা রাখছে। তিনি আরো বলেন, অতি সম্প্রতি ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সোমনাথ হালদার সুনামগঞ্জ আসলে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের শাহিদাবাদ ও দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ি এলাকায় নতুন দুইটি হাট চালুর ব্যাপারে আলোচনা করেছি। বিষয়টি উপরস্থ কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে হাই কমিশনার জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩ নভেম্বর দু’দেশের নীতি নির্ধারকরা সরকারি সিদ্ধান্তে চোরাচালান রোধে এবং সীমান্ত লাগোয়া মানুষের মাঝে তালিকাভুক্ত পণ্যসামগ্রী আদান-প্রদান সহজলভ্য করতে হাট চালুর বিষয়ে একমত হয়। প্রথমে কুড়িগ্রামের বালিয়ামারী পরবর্তীতে সুনামগঞ্জের ডলুরা সীমান্তে হাট নির্মাণ করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জমে উঠেছে সুনামগঞ্জের একমাত্র ডলুরা সীমান্ত হাট

আপডেট টাইম : ০২:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫