পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সরকার ক্ষমতা ধরে রাখার জন্য নিপীড়নের আশ্রয় নিচ্ছে : বাবলু

ঢাকা : সরকার ক্ষমতা ধরে রাখার জন্য নিপীড়নের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বুধবার বিকেলে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাবলু বলেন, দেশে আজ দুই দল তথা বিএনপি ও আওয়ামী লীগের ক্ষমতা পালা-বদলের অসুস্থ রাজনীতি চলছে। বিএনপি একদিকে জ্বালাও-পোড়াও পেট্রলবোমা নিক্ষেপ করে গণতন্ত্রের পথকে কন্টকময় করছে। আন্দোলনের নামে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে মানুষ হত্যা করেছে আর অপরদিকে ক্ষমতাসীন দল ক্ষমতা ধরে রাখার জন্য দমন-নিপীড়নের আশ্রয় নিচ্ছে। আমরা এই দুই দলের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতিকে প্রত্যাখান করার জন্য জনতার কাছে আহবান জানাচ্ছি।

জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক লিয়াকত হোসেন খোকা এমপি’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোবারক হোসেন আজাদের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাড. মো: রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম-মহাসচিব আরিফ খান, গোলাম মো: রাজু, প্রচার সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো: বেলাল হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আবু সৈয়দ, হারুন- অর- রশিদ, যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ।

এর আগে দলীয় মহাসচিব ৩১ কেজি ওজনের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকার ক্ষমতা ধরে রাখার জন্য নিপীড়নের আশ্রয় নিচ্ছে : বাবলু

আপডেট টাইম : ০২:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫