পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জাহাজ উপহার

ঢাকা, ০৭ মে- বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা সহায়তা হিসাবে ‘সমুদ্র অভিযান’ নামে একটি জাহাজ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আলামেদি বন্দরে বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বাংলাদেশ নৌ বাহিনীর ভাইস অ্যাডমিরাল হাবিবের কাছে জাহাজটি হস্তান্তর করেন। এ বছরের শেষদিকে জাহাজটি বাংলাদেশে আসবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান হয়। এতে বলা হযেছে, ‘সমুদ্র অভিযান’ জাহাজটি ৩৭৮ ফুট লম্বা। বাংলাদেশ নৌ বাহিনীর বহরে যুক্ত হওয়া সবচেয়ে বড় জাহাজ এটি। জাহাজটির কারিগরি, পরিচালনাসহ বিভিন্ন দিক বুঝে নেওয়ার জন্য নৌ বাহিনীর একটি দল যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছে। সমুদ্র অভিযান’ জাহাজটি সামুদ্রিক নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। দ্রুতগতির এই জাহাজ থেকে সহজেই প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। জাহাজটি থেকে আকাশপথে যান নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। হেলিকপ্টারসহ প্রতিপক্ষের বিভিন্ন ধরণের যানকে এই জাহাজ থেকে সহজেই ঘায়েল করা যাবে। এর আগে, যুক্তরাষ্ট্র ‘সমুদ্র জয়’ নামে বাংলাদেশ নৌ বাহিনীকে একটি জাহাজ উপহার দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জাহাজ উপহার

আপডেট টাইম : ০৭:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০১৫