অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঝালকাঠিতে হত্যা চেষ্টার আসামি ছাত্রলীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলো ছাত্রলীগ

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় পুলিশের কাছ থেকে অপু মৃধা (১৯) নামে সন্দেহভাজন হত্যা চেষ্টার আসামি ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকৃত ছাত্রলীগ নেতা অপু মৃধা নিজ দলের অপর এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টার সন্দেহ ভাজন আসামী বলে জানা গেছে ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাস কয়েক আগে রাজাপুর উপজেলা ছাত্রলীগের একাংশের নেতা সাইফুজ্জামান রুবেলের ওপর হামলার মামলার সন্দেহভাজন আসামী অপু মৃধাকে উপজেলার সাতানি ব্রীজ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথিমধ্যে উপজেলার বাইপাস মোড় এলাকায় ছাত্রলীগের অপর অংশের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

ওই মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, আসামী অপুকে গ্রেফতার করে নিয়ে আসার সময় বাইপাস এলাকায় তাদের পথরোধ করে এ ঘটনা ঘটানো হয়। পরে আসামী অপুকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

কিন্তু এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হান্নান জানান, এখনো পর্যন্ত এ ধরণের কোনো ঘটনা শুনিনি। পরে জেনে জানাতে পারবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঝালকাঠিতে হত্যা চেষ্টার আসামি ছাত্রলীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০১:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫