পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৫ আসামি ছিনতাই, পুলিশসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে সরাইল উপজেলার শাহ্জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাধু মিয়া (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, এসআই মশিউর রহমান, এএসআই শাহ্জাহান, পুলিশ সদস্য আলাউদ্দিন ও শহীদুল। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সরাইল থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আসামি গ্রেপ্তারের জন্য শুক্রবার ভোরে শাহ্জাদাপুর গ্রামে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে গোলাপ মিয়া, আইয়ূব খান, সামার আলী, রেজন মিয়া ও জহির মিয়াকে আটক করে।

পুলিশ আটকৃতদের থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় সাধু মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ সাধু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৫ আসামি ছিনতাই, পুলিশসহ আহত ১০

আপডেট টাইম : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫