অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাটোরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নাটোর : নাটোরে ট্রাক চাপায় শাকিল হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহত শাকিল গোপালপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে।

শুক্রবার বিকেল ৫টায় বড়াইগ্রামে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, বিকেলে শাকিল গোপালপুর এলাকার নাটোর-পাবনা মহাসড়ক পার হওয়ার সময় পাবনাগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বিষয়টি জানতে পেরে ট্রাক ও ড্রাইভারকে আটকের জন্য স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে। বিষয়টি বুঝতে পেরে চালক ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাটোরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০২:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০১৫