পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

১লা বৈশাখের ঘটনা ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’ : (আইজিপি) এ কে এম শহীদুল

ঢাকা: পহেলা বৈশাখে টিএসসির সামনে নারীদের যৌন নিপীড়নের ঘটনাকে ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী এ ঘটনা নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয় বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে কয়েকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অনেকটা তাচ্ছিল্যের স্বরেই আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হাজার হাজার মানুষের মধ্যে চার-পাঁচটি ছেলে দুই-তিনটা মেয়েকে শ্লীলতাহানি করলো। যাদের সামনে এই ঘটনা ঘটালো সেই পাবলিকরা তাদের কেন ধরল না? পাবলিকই তো তাদের শায়েস্তা করতে পারত। প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার আছে, তাদের সামনে অপরাধ ঘটলে তারাই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। এতে পুলিশের গ্রেপ্তার করা লাগত না!’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিপীড়নের শিকার এক মেয়েকে উদ্ধারকারী ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীর কথা ঠিক নয় দাবি করে আইজিপি বলেন, ‘লিটন নন্দী একেক জায়গায় একেক ধরনের কথা বলেছেন। তবে লিটন নন্দীর কথা ধরে নিলেও দেখা যায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। লিটন নন্দীর বক্তব্য, পুলিশ লাঠিপেটা করে দুটি মেয়েকে উদ্ধার করে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে দিয়েছে।’

এরপর একেবারে আঞ্চলিক ভাষায় আইজিপি বলেন, ‘তিন-চারটা ছেলে দুষ্টামি করতাছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, কেউ আগায়া আসল না, বাকি লোক তাকিয়ে দেখল। একটা লোকও তো বলল না, এই লোকটাকে তারা চেনেন। তারা তাদের বাড়ির পাশের।’গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে সেদিনের ভিডিও ফুটেজ দেয়া হয়েছিল, যাতে দায়ীদের ধরতে জনগণ সহযোগিতা করে। কিন্তু একটি লোকও তথ্য দেয়নি বলে জানান তিনি। তিনি বলেন, ‘এতে শুধু পুলিশকে দায়ী করলে হবে না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

১লা বৈশাখের ঘটনা ‘তিন-চারটা ছেলের দুষ্টামি’ : (আইজিপি) এ কে এম শহীদুল

আপডেট টাইম : ০৬:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫