অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উদ্ধার বাংলাদেশিরা দুমাস সাগরে ভাসছিলেন

ঢাকা: বাংলাদেশ থেকে মাছ ধরার ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার রাতে আটক লোকজন জানিয়েছেন, প্রায় দুইমাস ধরে তারা সাগরে ভাসছিলেন।

আটক ১১৬ জনের অনেকে স্বেচ্ছায় রওয়ানা হলেও, অনেকে বলেছেন পাচারকারীরা তাদের অপহরণ করে এনে জোর করে ট্রলারে তুলে দিয়েছিল।

বাংলাদেশের কোস্টগার্ড মঙ্গলবার রাতে টেকনাফের অদূরে সাগর থেকে ট্রলারটি উদ্ধার করে যাত্রীদের তীরে নিয়ে আসে।

পরে দুপুরের দিকে তাদের টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন সকালের দিকে কক্সবাজারে টেকনাফে কোস্টগার্ড কার্যালয়ে উদ্ধার হওয়া কজনের সাথে মুখোমুখি কথা বলেছেন।

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে দালালরা এক সময়ে সটকে পড়ায় ১১৬ জন যাত্রী নিয়ে সেই নৌকা তারা কোথাও ভেড়াতে পারছিলেন না।

উদ্ধার হওয়া ১১৬ জনকে কোস্ট গার্ড পুলিশের কাছে হস্তান্তর করেছে।

হবিগঞ্জ থেকে আসা জিহাদ মিঞাকে দালালরা বলেছিল পাসপোর্ট আর তিরিশ হাজার টাকা দিলে বিমানে তাকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা তারা করবে।

এরপর তাদের নির্দেশে চট্টগ্রাম গিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করেও যাওয়া হয়ে ওঠেনি জিহাদ মিঞার।

আটক ১১৬ জনের মধ্যে অনেকে নিজের ইচ্ছায় মালয়েশিয়া যেতে চাইলেও অনেকে আবার পাচারকারীদের খপ্পরেও পড়েছেন। তারা জানতেনও না ওই নৌকা বাংলাদেশের সীমানা পেরিয়ে কোন সমুদ্রে যাচ্ছে।

আটক একজন বলছিলেন এক বন্ধুর সঙ্গে টেকনাফে আসার পর তিনি জানতে পারেন দালালরা তাকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। পালাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। ট্রলারে জোর করে তুলে মিয়ানমার হয়ে আরো অনেকের সাথে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে অথৈ সমুদ্রে।

সাগরে ভাসমান সেই নৌকার হাল ধরেছিলেন আরেকজন যাত্রী। তিনিও জানতেন না অকূল সমুদ্রে কোন পথে যেতে হবে। দালালরা নৌকায় তাদের তুলে দিয়েই সরে পড়ে।

ভাসমান এই নৌকা বাংলাদেশ সীমান্তে কোস্ট গার্ডের নজরে এলে কোস্ট গার্ড তা উদ্ধার করে কূলে নিয়ে আসে।

আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ বলছে তাদের জবানবন্দী নেওয়ার পর দালালদের চিহ্নিত করতে তারা পদক্ষেপ নেবে। সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উদ্ধার বাংলাদেশিরা দুমাস সাগরে ভাসছিলেন

আপডেট টাইম : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫