পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রিয়ালের বিদায়, ফাইনালে জুভেন্টাস

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনও কোনো দল টানা দুবার শিরোপা জিততে পারেনি। সেই ‘ঐতিহ্য’ বজায় রেখে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। রিয়ালের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগ ১-১ গোলে ড্র করায় ফাইনাল নিশ্চিত হয়ে গেছে জুভেন্টাসের। আগামী ৬ জুন বার্লিনের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বার্সেলোনা।

গত সপ্তাহে জুভেন্টাসের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ২-১ গোলে হেরে যাওয়ায় বুধবার রাতে জিততেই হতো রিয়ালকে। সান্তিয়াগো বার্নাব্যুতে ২৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে জয়ের স্বপ্নও দেখছিল প্রতিযোগিতার রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা।

কিন্তু শেষ হাসি হাসতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫৭ মিনিটে রিয়ালের সাবেক খেলোয়াড় আলভারো মোরাতার গোল সমতা ফেরায় ম্যাচে। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল আর করতে পারেনি রিয়াল। তাই দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে অগ্রগামিতা এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেছে জুভেন্টাসকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রিয়ালের বিদায়, ফাইনালে জুভেন্টাস

আপডেট টাইম : ০২:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫