পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নয়াপল্টনে ‘কড়াই গোস্ত’ রেস্টুরেন্টে আগুন!

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে কড়াই গোস্ত নামে একটি রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।

শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলোযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কড়াই-গোশতের হেলাল নামে এক কর্মচারী বলেন, ‘সাড়ে ৫টার দিকে হোটেলের এক কোনা থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।’

কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর আইরিন পারভিন জানায়, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তবে আশপাশে ছড়ানোর আগেই ৬টা ৫মিনিটে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নয়াপল্টনে ‘কড়াই গোস্ত’ রেস্টুরেন্টে আগুন!

আপডেট টাইম : ০৩:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫