পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সারাদেশে বজ্রপাতে নিহত ১৪, আহত ২০

ঢাকা : রাজধানী ঢাকাসহ সারাদেশে বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২০ জন।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ বয়ে যাওয়া ঝড়োবৃষ্টির সময় এ ঘটনা ঘটে। এর মধ্যে শুধু মাগুরাতে নিহত হয়েছেন তিনজন।

মাগুরা

বজ্রপাতে মাগুরায় পৃথক স্থানে অন্তত তিনজন নিহত এবং মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন। সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়োবৃষ্টির সময় এ হতাহতের ঘটনা ঘটে।মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মলিন হোসেন (২৫), আন্দোলবাড়িয়া গ্রামের সিনবাদ মিয়া (২২) ও ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পাইকপাড়ার ইয়াদুল হোসেন (৪০) নামের তিন ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে আনার পথে মারা যান।

এছাড়া আহত হয়ে ভর্তি হয়েছেন পারলা গ্রামের নইম মল্লিক (১৭), কুশাবাড়িয়ার বিল্লাল হোসেন (২১), নওশের আলী (৪৩), সুমন হোসেন (২৫) ও চর চাপাতলার সালমা খাতুন (২৫)।

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলনে, শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামের মিয়ার উদ্দিন মেঘুর ছেলে কৃষক নছর উদ্দিন (৬০) ও টাঙ্গাইল জেলার মধুপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে ছফির উদ্দিন (৩৫)। আহতরা হলেন, বেলদিয়া গ্রামের মো. শাহজাহান (৩৫), আহাম্মদ আলী (৪৫) ও রজব আলী (৩৫)।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানান, শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামে জমিতে কৃষি কাজ শেষে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে পাঁচজনকেই কাওরাইদ নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে নেয়া হয়।

টাঙ্গাইল

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে আরিফ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছেন। সন্ধ্যা ৬টায় উপজেলার লাউহাটি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আরিফের বাড়ি উপজেলার উত্তর পাড়া গ্রামে। আহতরা হলেন-একই গ্রামের আলী হোসেন (৫৫) ও রাব্বি (১৬)। স্থানীয়রা জানান, বিকালে ধান কাটতে যান তারা তিনজন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। আহত হন আলী হোসেন ও রাব্বি।

রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে দেবর ও ভাবীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসন্তপুর ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের আবুল বাশার শেখের ছেলে কোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রুবেল শেখ (১৫) ও তার বড় ভাইয়ের স্ত্রী পারভিন বেগম (১৮)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দেবর ও ভাবী বাড়ির বারান্দায় বসেছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা দুজন মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শহিদুল্লা (১৩) নামে এক স্কুল ছাত্র এবং ইঞ্জিন মিয়া (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা যায় বলে খবর পাওয়া গেছে।

এছাড়া, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ক্রিকেট খেলা অবস্থায় বাদল (১৪) নামের এক যুবক, ঝিনাইদহ জেলার শৈলকুপায় বজ্রপাতে ইন্তাজ আলী (৫৫) নামে এক কৃষকের, সিলেটের জৈন্তাপুর এলাকায় মায়ারুন (৪৫) নামে এক নারী এবং মৌলভীবাজারে সফর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সারাদেশে বজ্রপাতে নিহত ১৪, আহত ২০

আপডেট টাইম : ০১:২২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫