অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদপুরে ছাত্রীকে যৌন নির্যাতন : ভাইস প্রিন্সিপালের অব্যাহতি

ঢাকা: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিভাবকদের বিক্ষোভের তোপে পড়ে ইংরেজি সেশনের বালিকা বিভাগের ভাইস প্রিন্সিপাল জিন্নাতুন্নেছাকে অব্যাহতি প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ।

ছাত্রী নির্যাতনের অভিযোগ জানাতে গেলে সহকারী প্রধান শিক্ষিকা জিন্নাতুন্নেছা অভিভাবকদের বলেছিলেন, ‘মধু থাকলে মৌমাছি আসবেই’ ।

এছাড়া তিনি নারী অভিভাবকদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলেছিলেন, ‘ আপনাদের বাসায় যখন স্বামীরা একা থাকেন তখন কাজের বুয়ার সঙ্গে তারা কী করেন তা কি আপনারা দেখতে পান।’

গত ৫ মে সংঘটিত এই অপকর্মের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা ছিলো শনিবার। প্রতিবেদন জমা উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান শত শত অভিভাবক।

অবশেষে উত্তেজিত অভিভাবকদের শান্ত করতে শনিবার দুপুরে মৌখিকভাবে ভাইস প্রিন্সিপাল জিন্নাতুন্নেছাকে মৌখিকভাবে অব্যাহতি প্রদানের কথা ঘোষণা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সদস্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা ড. ম তামিম সাংবাদিকদের বলেন, অভিভাবকদের অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন এখনও এসে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, গত ৫ মে প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীকে পাশের একটি নবনির্মিত ভবনের রুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শারীরিক লাঞ্ছনার চেষ্টা করা হয় গত ৯ মে স্কুল কর্তৃপক্ষের কাছে এ রকম একটি অভিযোগ করেন শিক্ষার্থীর মা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছাত্রীকে যৌন নির্যাতন : ভাইস প্রিন্সিপালের অব্যাহতি

আপডেট টাইম : ১০:০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫