অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বিজিবি সদস্য খুন

টাঙ্গাইল : বন্ধক জমির ধানের ভাগ চাওয়াতে চাচাতো ভাইয়ের ছেলের হাতে খুন হয়েছেন মো. হাফিজুর রহমান (৪৬) নামে এক বিজিবি সদস্য।

শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রূপের বয়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর রহমান কুষ্টিয়া-৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নে নায়েক পদে কর্মরত ছিলেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের এএসপি আবুল হাসনাত বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রূপের বয়ড়া গ্রামের বিজিবি সদস্য হাফিজুর রহমান তার চাচাতো ভাই আব্দুর রহমান সুজার নিকট হতে একটি ধানি জমি বন্ধক নেয়। বন্ধক নেওয়ার পর আব্দুর রহমানের নিকটেই ওই জমি বর্গা দেন তিনি। গত ১৫ মে তিনি সাময়িক ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। ইতিমধ্যেই তার বন্ধক নেওয়া জমির ধান কেটে তা মাড়াই করেন চাচাতো ভাই আব্দুর রহমান। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাফিজুর রহমান তার বন্ধক জমির ধানের ভাগ চাইতে গেলে তা দিতে অস্বীকৃতি জানান আব্দুর রহমান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে মামুন (২৫) পেছন দিক থেকে হাফিজুর রহমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

টাঙ্গাইলে বিজিবি সদস্য খুন

আপডেট টাইম : ০৬:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫