পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কোনো ওসি ঘুষ চাইলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দিতে বললেন আইজিপি

ডেস্ক রিপোর্টঃ কোনো থানার ওসি ঘুষ দাবি করলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছে অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। তিনি বলেন, মানব পাচারের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাকে শুধু চাকুরিচ্যুতই করা হবে না, মামলা করে বিচারের আওতায় আনা হবে।এসময় মানব পাচারকারীরা যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হোক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন তিনি। শনিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক ও মানব পাচার বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের আইজি আরো বলেন, দেশের নাগরিক হিসেবে সকলের সামাজিক দায়িত্ববোধ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সকলকে ঐক্যবদ্ধভাবে মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম পিএসসি, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো. খালেকুজ্জামান পিএসসি, র্যা ব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদ। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্যে রাখেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাস, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কোনো ওসি ঘুষ চাইলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দিতে বললেন আইজিপি

আপডেট টাইম : ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫