পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পাবনায় ২ শিক্ষার্থী অপহরণকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও ভাঙচুর

পাবনা : পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউডিটের ক্যাম্পাস থেকে ২ শিক্ষার্থীকে অপহরণের ঘটনাকে কেন্দ্র বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও ক্যাম্পাসের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে।

রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়কের বাইপাশ সড়কে এই অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউডিটের ২য় বর্ষের ছাত্র মাসুম জানান, বেলা দেড়টার দিকে একদল বখাটে যুবক অটোরিকশা নিয়ে এক নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে ৪র্থ বর্ষের ছাত্র রাতুল ও এক মেয়ে শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভাঙচুর করেছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, অবরোধের খবর পেয়ে ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ওসি লাঠিচার্জের কথা অস্বীকার করে জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দিয়েছি এবং পরিস্থিতি শান্ত করেছি। কারো উপর লাঠিচার্জ করা হয়নি। বরং শিক্ষার্থীরা ব্যাপক ইটপাটকেল ছুড়েছে।

শিক্ষার্থী মাসুম জানান, অপহারণকারীরা অপহৃত রাতুলকে বেদম মারপিট করে আহত করেছে এবং বিকাশের মাধ্যমে তার বাবার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পাবনায় ২ শিক্ষার্থী অপহরণকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও ভাঙচুর

আপডেট টাইম : ০৬:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০১৫