অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাভারে ভূমি অফিসে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা-লুটপাট: ৪৫জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: স‍াভার উপজেলা ভূমি অফিসে হামলা চালিয়ে কর্মকর্তাকে মারধরের অভিযোগে আওয়ামী লীগের পৌরসভার ওয়ার্ড নেতাসহ ৪৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববাবার বিকেলে সাভার মডেল থানায় ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৫।

জানা গেছে, রোববার দুপুরে সাভার পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম ও আলমগীরসহ ৪০ থেকে ৪৫জন নেতা কর্মী ভূমি অফিসে হামলা চালায়। এসময় ভূমি অফিসের কর্তব্যরত সাভেয়ারকে একা পেয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে সেখানে মূল্যবান কাগজপত্র লুটপাট করা হয়। এ ঘটনার পর সাইফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

সাভার উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলাকারী ও অফিসের কাগজপত্র লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সাভার মর্ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা দায়ের করার সত্যতা স্বীকার করে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই তারা গ্রেফতার হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারে ভূমি অফিসে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা-লুটপাট: ৪৫জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০১:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫