অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোমা হামলায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর গুরুতর আহত : অফিসের নথিপত্র ছিনতাই

ঢাকা : পুরান ঢাকায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম মৃধার(৫০) ওপর বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

রোববার সন্ধ্যা ৬ টার দিকে পুরান ঢাকার ইসলামপুর ঘি পট্টি এলাকায় এই বোমা হামলার ঘটনাটি ঘটেছে। আহত সিরাজুল ইসলাম মৃধা ফায়ার সার্ভিসের সদর দফতরে দয়িত্ব পালন করেন।

ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ(ওসি) এনায়েত হোসেন জানান, রোববার সন্ধ্যা ছয়টার দিকে একটি ব্যাগে সরকারি কাগজপত্র নিয়ে ইসলামপুর ঘি পট্টি এলাকায় যান। এসময় অজ্ঞাতনামা দুইজন যুবক তাকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। এতে তার বাম পা ককটেলের স্প্রিন্টারে জখম হয়। পরে সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের স্টেশন লিডার আব্দুল মালেক মোল্লা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার কাছে থাকা ব্যাগটিতে সরকারি কাগজপত্র ছিল, তবে টাকা ছিল না বলে জানান তিনি। হাসপাতালের অপারেশন থিয়েটারে তার পায়ের অপারেশন করা হচ্ছে বলে তিনি জানান।

কোতোয়ালী থানার ওয়ারলেস অপারেটর জুলহাস বলেন, এ ধরনের একটি ঘটনা আমি শুনেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বোমা হামলায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর গুরুতর আহত : অফিসের নথিপত্র ছিনতাই

আপডেট টাইম : ০১:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫